শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান

    খাদ্য পরিদর্শক সমিতির ইফতার অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ এপ্রিল, ২০২২ ০২:০৯ অপরাহ্ন

     খাদ্য পরিদর্শক সমিতির ইফতার অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। অসহায় নিরন্ন মানুষকে খাবার পৌঁছে দিতে তাদের ভূমিকা প্রশংশিত হয়েছে। এসময় তিনি অধিদপ্তরের কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।

    বুধবার ঢাকায় খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, গত আমন মৌসুমে অধিদপ্তরের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে প্রকিউরমেন্ট সফল করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রেখেছেন। আগামীকাল থেকে বোরো প্রকিউরমেন্ট শুরু হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সে ধারাবাহিকতায় বোরো প্রকিউরমেন্ট ও সফল করতে আপনাদের দক্ষতার প্রমান রাখবেন।

    ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।
    এছাড়াও অনুষ্ঠানে এফপিএমইউ এর মহাপরিচালক শহীদুজ্জামান ফারুকী, খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. এস এম মুহসিন, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুর রহমান ও মহাসচিব উত্তম কুমার দাস।

    ইফতার ও দোয়া মাহফিলে খাদ্য মন্ত্রণালয়,খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ শরিক হন। অনুষ্ঠানে দেশের অব্যাহত কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

     




    জাতীয় - এর আরো খবর