শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হোতা রেজাউল সহ দুইজন গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ এপ্রিল, ২০২২ ১১:৫৬ অপরাহ্ন

    ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হোতা রেজাউল সহ দুইজন গ্রেপ্তার
    ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হোতা রেজাউল সহ দুইজন গ্রেপ্তার

    ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহজ ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও তাঁর সহযোগী এমরানুল আলম ওরফে সম্রাটকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন রেজাউল করিম। প্রতি ঈদ মৌসুমে সার্ভার থেকে দুই থেকে তিন হাজার টিকিট সরাতেন তিনি। পরে এই টিকিট ১০ থেকে ১২ লাখ টাকায় বিক্রি করতেন।

    বুধবার রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, অনলাইন টিকিট বিক্রির সার্ভারে প্রবেশের সুযোগ ছিল রেজাউল করিমের। এই সুযোগকে কাজে লাগিয়ে ছয় বছর ধরে টিকিট কালোবাজারি করে আসছিলেন তিনি। এ ঘটনায় সহজ তাঁকে চাকরিচ্যুত করেছে। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি মাঠ কর্মীর একজন সাপোর্ট স্টাফ, ইঞ্জিনিয়ার নন।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মোমেন। তিনি বলেন, ঈদযাত্রায় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে টিকিট কালোবাজারি করে আসছিলেন তাঁরা। তাঁদের এই জালিয়াতির কারণে অনলাইনে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম র‍্যাবকে জানিয়েছেন, রেলওয়ের ভিআইপি ব্যক্তিদের টিকিট সরবরাহের মাধ্যমে নির্বিঘ্নে তিনি এ কাজ করে আসছিলেন।

    আবদুল্লাহ আল মোমেন বলেন, গ্রেপ্তারের পর রেজাউল করিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী এমরানুল আলম ওরফে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ই-টিকিট জব্দ করা হয়। এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির বিষয় উন্মোচিত হয়েছে বলে দাবি করেন তিনি।

    সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, রেজাউল করিম সহজ ডটকমের আগে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বরত প্রতিষ্ঠান সিএনএস বিডিতেও কর্মরত ছিলেন। অভিজ্ঞ কর্মী হিসেবে সহজ ডটকম তাঁকে নিয়োগ দেয়। তিনি সার্ভার থেকে টিকিট সরিয়ে পরিচিতজনদের কাছে ৫০০ টাকা বেশিতে বিক্রি করতেন। আর অপরিচিত ব্যক্তিদের কাছে নির্ধারিত দামের চেয়ে এক থেকে দেড় হাজার টাকা বেশি দামে টিকিট বিক্রি করতেন।


    র‍্যাব আরও জানায়, রেজাউল অবৈধ টিকিট বিক্রির একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাদের মাধ্যমে কালোবাজারির টিকিট বিক্রি করতেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন তাঁরা। এই চক্রের সদস্যরা মোবাইল ব্যাংকিংয়ের পরিবর্তে লেনদেন করতেন নগদ অর্থে।


    সূত্রমতে, গত ছয় বছর ধরে রেজাউল করিম রেজা বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট সিস্টেমে সাপোর্ট দিয়ে এসেছেন। তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে সহজ চার সপ্তাহ আগে তাঁকে নিয়োগ দেয়। সহজ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত হওয়ার অনেক আগে থেকেই তিনি এই অপরাধের সঙ্গে জড়িত। র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মাঠকর্মীর একজন সাপোর্ট স্টাফ, ইঞ্জিনিয়ার নন।




    জাতীয় - এর আরো খবর