শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দেশের কারখানাগুলোকে নিরাপদ ও কর্মবান্ধব করা হয়েছে: বাণিজ্য মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ এপ্রিল, ২০২২ ১২:২৮ পূর্বাহ্ন

    দেশের কারখানাগুলোকে নিরাপদ ও কর্মবান্ধব করা হয়েছে: বাণিজ্য মন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন,  বাংলাদেশের শিল্প কলকারখানাগুলোকে নিরাপদ ও কর্মবান্ধব করা হয়েছে। শ্রমিকরা এখন নিরাপদ পরিবেশে কাজ করছে। দেশের শ্রম আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করা হয়েছে। বলা হয়- শহীদের রক্ত এবং শ্রমিকের ঘাম এর মর্যাদা সমান। বাংলাদেশে শ্রমিক এবং মালিক মিলে মিশে কাজ করছে। আমাদের অনেক দূর যেতে হলে মিলে মিশে কাজ করতে হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান এবং উন্নয়নের রোল মডেল । বিশ্বের মানুষ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের আগেই আমরা এসডিজি অর্জন  করে ২০৪১ সালে উন্নত দেশে পরিনত হতে পারবো।

    বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর আয়োজিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্যাপন এবং কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ২০১৩ সালে নীতিমালা তৈরী করে কারখানার শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে কোভিড-১৯ এর কারনে কারখানার শ্রমিকদের তেমন কোন ক্ষতিগ্রস্থ হননি।  শ্রমিকদের শতকরোনা ভ্যাকসিন দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এ বিষয়ে সকলকে সহযোগিতা করতে হবে। শ্রমিকদের ডিজিটাল ডাটা বেজ তৈরীর কাজ চলছে। এতে শ্রমিকদের শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরী হতে হবে এবং শ্রমিকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। টেকসই উন্নয়নের জন্য আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রুপকল্প-২০৪১’ বাস্তবায়নে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
     
    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব  মো. এহসানে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশীর কবীর, বিকেএমই-এর নির্বাহী প্রেসিডেন্ট মো. হাতেম, বিজিএমই-এর প্রেসিডেন্ট  ফারুক হাসান, জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নুর কুতুব আলম মান্নান এবং স্বাগত বক্তব্য রাখেন শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মাহমুদ চৌধুরী।




    জাতীয় - এর আরো খবর