শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীতে র‌্যাবের হাতে ২৩ ছিনতাইকারী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ এপ্রিল, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন

    রাজধানীতে র‌্যাবের হাতে ২৩ ছিনতাইকারী গ্রেপ্তার

    র‌্যাবের বিশেষ অভিযানে ঢাকার সায়দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকা হতে ২৩ ছিনতাইকারীকে গ্রেফতার র‌্যাব-১০।

    গত ২৭ এপ্রিল আনুমানিক সন্ধ্যা ৭ টা হতে অদ্য ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত র‌্যাব-১০ এর তিনটি আভিযানিক দল পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাধারন মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ঢাকার সায়দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ২৩ সদস্যকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হানিফ (৫২), ২। মোঃ রাজা (২৬), ৩। মোঃ ইয়াছিন রাব্বি (১৮), ৪। মোঃ ফেরদোস রহমান টিটু (২৬), ৫। সাব্বির (২৪), ৬। ক্যাপটেন ফাহিম @ ওমর ফারুক (৩৩), ৭। মোঃ রাজন (২০), ৮। মোঃ রনি (৩০), ৯। মোঃ পারভেজ (২৪), ১০। মোঃ বাপ্পি (২৩), ১১। বিপ্লব চন্দ্র হাওলাদার (২৭), ১২। অন্তর দাস (২৫), ১৩। মোঃ শামীম (২৫), ১৪। মোঃ মিরাজ শেখ (২৮), ১৫। মোঃ সজিব (২৮), ১৬। মোঃ নাহিদ (২৫), ১৭। মোঃ মাসুদ (৩৯), ১৮। মোঃ বিল্লাল (১৯), ১৯। মোঃ পারজে শেখ (২৫), ২০। মোঃ আকবর আকন (২০), ২১। মোঃ রানা (২০), ২২। মোঃ হাসান হাওলাদার (২১) ও ২৩। মোঃ বিল্লাল হোসাইন (২৩) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৯ সুইচ গিয়ার চাকু, ১০টি চাকু, ১৪ মোবাইল ফোন এবং  ছিনতাইকৃত ১টি স্বর্নের চেইন ও নগদ-এক হাজার একশত টাকা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ ঢাকার সায়দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে স্বর্নালংকার, টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

    উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকসহ ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।




    জাতীয় - এর আরো খবর