শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এনআইডি দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ শিগগিরই

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ এপ্রিল, ২০২২ ০৮:৪১ পূর্বাহ্ন

    এনআইডি দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ শিগগিরই

    ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি উন্নয়ন কর প্রদান ব্যবস্থায় জাতীয় পরিচয় নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদান করার অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই ভূমি মালিকগণ তাঁদের এনআইডি নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন।

    গত ১৮ থেকে ২৪ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ভূমি উন্নয়ন কর সিস্টেম সাময়িক বন্ধ রাখার পর ২৫ এপ্রিল থেকে পুনরায় চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণের সময় ৪ কোটি হোল্ডিং এর দাবি ক্যালকুলেশন এবং ভূমি উন্নয়ন কর সিস্টেমে নতুন বাংলা বছরের '১৪২৯' সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে। এছাড়া, ১৪২৮ সাল পর্যন্ত দাবী আদায় হয়েছে এমন হোল্ডিং গুলোতে সর্বশেষ সাল ১৪২৯ সংযুক্ত করা হয়েছে।

    চালু হতে যাওয়া এনআইডি নম্বর দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে, মূল ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় জমির মালিকের  প্রোফাইলে না ঢুকেই জমির মালিকের নিবন্ধিত ও হোল্ডিং এন্ট্রি সম্পন্নকৃত জমির ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। অর্থাৎ যেকোনো ব্যক্তি ভূমি উন্নয়ন কর অপরের পক্ষেও দিতে পারবেন। এই ব্যবস্থা অতিকর্মব্যস্ত মানুষের জন্য সুবিধাজনক হবে। তবে সম্পদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাখিলা যেন কেবল জমির মূল মালিক গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করা হবে। এছাড়া, বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধের  তিন দিনের মধ্যে পর কিউআর কোড-সম্বলিত অটোমেটেড দাখিলা প্রদানের ব্যবস্থা থাকলেও ভূমি উন্নয়ন কর প্রদানের সাথে সাথে দাখিলা প্রদানের বিষয়টি বিবেচনাধীন আছে।

    উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় “তথ্য-প্রযুক্তির প্রয়োগ: জীবনের সকল ক্ষেত্রে কল্যাণে - ই-সরকার” শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে নির্বাচিত পাঁচটি ‘চ্যাম্পিয়ন’ উদ্যোগের একটি হিসেবে মনোনীত হয়েছে।

    উপর্যুক্ত প্রতিযোগিতায় ১৮টি ক্যাটাগরির প্রতিটিতে ৪ কিংবা ৫টি করে প্রকল্প/উদ্যোগকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে। এই ১৮টি ক্যাটাগরির ‘চ্যাম্পিয়ন’ প্রকল্প/উদ্যোগগুলোর মধ্যে থেকে প্রতিটি ক্যাটাগরিতে ১টি সেরা প্রকল্প/উদ্যোগকে আগামী মে মাসের শেষ সপ্তাহে ডব্লিউএসআইএস পুরস্কার ২০২২-এর চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে।

    গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জানুয়ারি ২০২২ তারিখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন।




    জাতীয় - এর আরো খবর