ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিশেষ ইবাদতে একমাস সিয়াম সাধনার পর, হিজরি ক্যালেন্ডার ও চাঁদ দেখার উপর ভিত্তি করে পবিত্র রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন, পৃথিবী ব্যাপী মুসলিম জাহানের সর্ব বৃহত্ততম উৎসব পালন হয়ে আসছে।
প্রতি বছরের মতো এবারও "বাংলাদেশ ঈদ আনন্দ শোভাযাত্রা পরিষদ" আয়োজনে ধনী-গরীব ভেদাভেদ ভুলে ভালোবাসার এক কাতারে নিয়ে আসার আহবানে, দেশের ৬৪ জেলার মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ও ৮টি বিভাগের প্রতিনিধিত্বের সমন্বয়ে ঈদ আনন্দ উৎসব ও শোভাযাত্রা ২০২২ (ঈদের তৃতীয় দিন) বিকাল ৩টা, ছাত্র শিক্ষক কেন্দ্র, (টি.এস.সি) প্রাঙ্গন) ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দেশ বরেন্য সাহিত্য, ক্রিড়া, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের উপস্থিতির মধ্যে দিয়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ উপভোগ তৈরি করার প্রচেষ্টার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার পৃষ্ঠপোষকতা, উপস্থিতি ও দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতা প্রদানের আহবান জানানো হয়েছে।