শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ এপ্রিল, ২০২২ ১২:৫৮ অপরাহ্ন

    ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে
    পাটুরিয়া লঞ্চঘাটে মানুষের ভিড়

    কয়েকদিন পরের পবিত্র ঈদুল ফিতর। আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে ঘরমুখো মানুষের ভিড় বেড়েই চলেছে। বাস, ট্রেন, লঞ্চ-ফেরি ঘাট সর্বত্রই মানুষের চাপ দেখা যাচ্ছে। তবে কোথাও কম আবার কোথাও বেশ ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অবশ্য ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের জন্য প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    পাটুরিয়া ঘাটে মানুষের ভিড়: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঘাটে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তির তেমন অভিযোগ নেই যাত্রীদের।

    বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, ঘাটে বৃহস্পতিবার রাতভর যাত্রী ও যানবাহনের চাপ ছিলো। গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ৯ হাজার যানবাহন পারাপার হয়েছে। সাধারণ সময় যেখানে তিন সহস্রাধিক যানবাহন পারাপার হতো।


    তিনি আরেও জানান, ছোট-বড় ২১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এজন্য ঘাটে চাপ থাকলেও কোনো ভোগান্তি নাই। যানবাহন সুশৃঙ্খলভাবে ফেরিতে উঠছে। তবে বিকেলের যাত্রী ও যানবাহনের চাপ আরেও বাড়বে। দুপুর ১২ পর্যন্ত পাটুরিয়া ঘাটে শতাধিক বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।


    বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২৪ কিলোমিটার এলাকায় যানজট: ঢাকা-সিরাজগঞ্জ সড়কে অন্তত ২৪ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে সড়কে যানবাহনের চাপ থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত সড়কে থেমে থেমে গাড়ি চলছে।

    এক বাস যাত্রী জানান, টাঙ্গাইলের এলেঙ্গা অতিক্রম করার পর থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি  হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে আছি।

    সিরাজগঞ্জ জেলার ট্রাফিক ইন্সপেক্টর আবুল আলা মওদুদ  জানান, যানবাহনের অতিরিক্ত চাপ, চান্দাইকোনা এলাকায় একটি সেতুতে সমস্যা ও পাঁচলিয়াতে সড়ক দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যানজট তৈরি হয়। তবে এখন মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট নেই।

     

    ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে: কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ বাড়লেও ঈদযাত্রায় যেমনটি হওয়ার কথা সেরকম দেখছেন না স্টেশন কর্মকর্তারা। তবে পোশাক কারখানাগুলো ছুটি হলে ট্রেনে যাত্রীর চাপ অনেক বাড়বে।

    শুক্রবার (২৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই রেলস্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। আর গেটে টিকিট চেক করে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তাপ্রহরীরা। এসময় ঢাকা-খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’র দেরি হওয়া ছাড়া বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি।

    স্টেশনের নিরাপত্তাকর্মী শাহিন বলেন, এবার তো তেমন চাপ নেই মানুষের। তবে আজকে রাত থেকে বাড়তে পারে। পোশাককর্মী অনেক বেশি। এই কারখানাগুলো ছুটি দিলে ভিড় অনেক বাড়বে।

    আরেক নিরাপত্তাকর্মী আরমান জানান, অনেক মানুষ আগেই ঢাকা ছেড়েছেন। যাত্রীদের এখনো বড় চাপ না আসলেও গার্মেন্টস ছুটি না হওয়ায় ভিড় তেমন বাড়েনি। আজ রাত থেকে এই চাপ বাড়তে পারে।

    এদিকে সকাল সোয়া ৮টায় সুন্দরবন এক্সপ্রেসের স্টেশনে উপস্থিত থাকার কথা থাকলেও তা আধা ঘণ্টা পর আসে। এরপর যাত্রীরা আসন গ্রহণের পরও অনেকক্ষণ অপেক্ষায় থাকে ট্রেন। পরবর্তীতে দেড় ঘণ্টা পর ৯টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এটি।

    এর আগে ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যা চলে ২৭ এপ্রিল পর্যন্ত। এই ট্রেনের টিকিট পেতে স্টেশন ও অনলাইনেও ভোগান্তিতে পড়ে মানুষ।


    গাজীপুরের দুই মহাসড়কে যানবাহনের চাপ নেই: যানবাহনের চাপ নেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। ঘরমুখো মানুষের কিছুটা ভিড় থাকলেও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    শুক্রবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন ও চন্দ্রা মোড় এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়ক দুটিতে ঈদের আগে যাত্রীদের যে ধরনের চাপ থাকার কথা তা নেই।

    পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের কিছু পোশাক কারখানা বৃহস্পতিবার ছুটি হয়েছে। তবে বেশিরভাগ কারখানা ছুটি হবে শনিবার। তাই মহাসড়কে যাত্রীদের চাপ কম। তবে যেসব কারখানা আগে ছুটি হয়েছে তারা স্বজনদের নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।


    এদিকে ঈদে যানজটের আশঙ্কা থাকায় অনেকেই তাদের পরিবারকে আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নিজেরা শনিবার ঈদের ছুটি পেলে গ্রামের উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার যেসব পোশাক কারখানা ছুটি হয়েছে সেসব কারখানার লোকজন রাতেই গাজীপুর ত্যাগ করেছেন।

    গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, সড়কে যাত্রীদের চাপ নেই। বাসের হেলপারদের হাঁকডাকও নেই। স্বাভাবিকভাবে পরিবহন চলাচল করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়তে পারে।

    গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের স্বাভাবিক গতি লক্ষ্য করা গেছে। সেখানেও শুক্রবার বিকেল ও শনিবার থেকে যাত্রী এবং পরিবহনের চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীরা যেন যানজটমুক্ত পরিবেশে গাজীপুর ত্যাগ করতে পারেন সেদিকে ট্রাফিক পুলিশ বিশেষ নজর দিয়েছে।

     




    জাতীয় - এর আরো খবর