শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পাটুরিয়া রুট ব্যবহার করতে অনুরোধ নৌপরিবহন প্রতিমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ এপ্রিল, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ন

    পাটুরিয়া রুট ব্যবহার করতে অনুরোধ নৌপরিবহন প্রতিমন্ত্রীর

    শিমুলিয়ায় যানবাহনের অতিরিক্ত চাপ থেকে রক্ষা পেতে পাটুরিয়া রুট ব্যাবহার করতে অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

    শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়ার ফেরি ঘাট, লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট ঘুরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, যানবাহন পারাপারের জন্য মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ১০টি এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় ২১টি ও আরিচায় ৪টি ফেরি রয়েছে। সকালে শিমুলিয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। চাপের কারণে কিছুটা অসুবিধা হচ্ছে। ঘাটে শৃঙ্খলা আছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী শিমুলিয়ায় বড় ধরনের যানবাহন ফেরিতে পার করা হচ্ছে না। ছোট গাড়ি পার করা হচ্ছে।

    ‘কোনো ভিআইপিকে আগে সিরিয়াল দেওয়া হবে না। আমাদের একজন সাবেক মন্ত্রীও পদ্মা পাড়ি দিতে এ ঘাটে এসে দুই ঘণ্টা অপেক্ষা করেছেন। সিরিয়াল মেনেই তিনি পদ্মা পাড়ি দিয়েছেন।’

    খালিদ মাহমুদ বলেন, শিমুলিয়ায় যাত্রীদের নিরাপদে পারাপারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা যাত্রী সাধারণকে বলেছি, পাটুরিয়া ঘাটকে ব্যবহার করতে। আমরা এই পথে ভারি কোনো যানবাহন চলতে দিচ্ছি না। এখানে সব হালকা যান চলছে। পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করছেন।

    'তবে ঘাটে মানুষের চাপ আজকে বেশি। চাপের কারণে মাঝে মাঝে একটু অসুবিধা আছে। এখানে পদ্মা সেতুর নিরাপত্তার বিষয়টি আমরা জোর দিয়ে দেখছি। সবকিছু চিন্তা করে আমরা এই পথে যে ফেরিগুলো চালাচ্ছি সেগুলো চলার মতো।'

    খালিদ মাহমুদ বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে, বিএনপি সরকার বলেছিল, পদ্মা সেতু হবে পাটুরিয়ায়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফেরি ঘাটে এসে বলেছিলেন, পদ্মা সেতু হবে মাওয়ায়। এরপর থেকেই মাওয়া বা শিমুলিয়া ঘাট আজকের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন। আমরা আশা করছি, কয়েক মাসের মধ্যে এই স্বপ্নের সেতু খুলে দেওয়া হবে।




    জাতীয় - এর আরো খবর