সড়কে শৃংখলা ফেরাতে এবার মাঠে নামলেন পাইকগাছার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঈদকে সামনে রেখে সড়কে বেপরোয়া যানবাহন চলাচল প্রতিরোধ ও সড়ক আইন বাস্তবায়নের লক্ষে ইউএনও মমতাজ বেগম এবং এসিল্যান্ড শাহরিয়ার হক দু’জন বৃহস্পতিবার দুপুরে একসাথেই সড়কে নামেন সড়ক আইন বাস্তবায়নে।
এ সময় ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০ ব্যক্তিকে আর্থিক জরিমানা করেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।