শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়: ৬ চালককে জরিমানা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ এপ্রিল, ২০২২ ১১:৩৫ অপরাহ্ন

    গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়: ৬ চালককে জরিমানা

    গাজীপুরে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার চার্ট না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৬ চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
    ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়দেবপুর চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস মোড় এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

    এসময় ৬ বাস চালককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা  ও গাড়ি চালাতে অনিয়ম করায় মামলা  দেয়া হয়।
    উল্লেখ্য,গত দুইদিন ধরে এসব এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।




    জাতীয় - এর আরো খবর