শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কমলাপুরে ঘরমুখো মানুষের শেষ মুহূর্তের ভিড়

    নিজস্ব প্রতিবেদক

    ১ মে, ২০২২ ০৪:২৩ অপরাহ্ন

     কমলাপুরে ঘরমুখো মানুষের শেষ মুহূর্তের ভিড়

    ঈদ করতে গ্রামে যেতে আজও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন হাজারো মানুষ। সকাল থেকেই যাত্রীর চাপ বাড়ে কমলাপুরে। নিজ গন্তব্যে যেতে প্লাটফর্মে ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা। ট্রেনগুলোও নির্দিষ্ট সময় পরপর প্লাটফর্ম ছেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও অনেক ট্রেন আবার যাত্রী নিয়ে কমলাপুর আসছে।

    রোববার (১ মে) সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে এমন চিত্র দেখা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে সোমবার (২ মে) বা পরদিন মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

    রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার সকাল থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। দুপুরের পর থেকে কমতে থাকে যাত্রীর চাপ। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৬টি ট্রেন যাত্রী নিয়ে প্লাটফর্ম ছেড়ে গেছে। রাত ১২টা পর্যন্ত ৭০টির বেশি ট্রেন যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা রয়েছে।


    দুপুরে দিকে দেখা যায়, বিভিন্ন কাউন্টার থেকে টিকিট কাটছেন যাত্রীরা। অনেকে আবার টিকিট ফেরত দিচ্ছেন। প্লাটফর্মের ভেতরে হাজারো যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ৩ নম্বর প্লাটফর্মে, সিলেটগামী কালনী এক্সপ্রেস ৬ নম্বর প্লাটফর্মে, চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার ৭ নম্বর প্লাটফর্মে অবস্থান করে যাত্রী তুলছেন।

    কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, প্রায় প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে। গত ২৭ এপ্রিল থেকে দিনে গড়ে ৫৩ থেকে ৬০ হাজার যাত্রী কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তাদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে আমরা আপ্রাণ চেষ্টা করছি।

     




    জাতীয় - এর আরো খবর