শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক : কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ২ মে, ২০২২ ০৭:৫৮ অপরাহ্ন

    এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক : কাদের

    এবারের ঈদ যাত্রা অতীতের যে কোন সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ‘এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়নি’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে এবারের ঈদ যাত্রা অতীতের যেকোন সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে। জনগণ ঈদ যাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।

    সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদের আগে গ্রাম মুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবার, অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

    ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক শ্রমিক নেতৃবৃন্দ, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিক বন্ধুরাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।
    ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হোক, সেভাবে প্রস্তুত থাকার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের দুর্ঘটনাসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃংখলা বজায় রেখে পরিবহন পারিচালনার জন্য মালিক শ্রমিক নেতৃবৃন্দসহ সকলকে আহবান জানান।




    জাতীয় - এর আরো খবর