শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২ মে, ২০২২ ০৮:১৭ অপরাহ্ন

    সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

    পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাসের আশপাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর  পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

    লজিষ্টিক্স এরিয়ার দিক নির্দেশনায় এবং ঢাকা ষ্টেশন সদর দপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় ও ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকার সহযোগিতায় ঢাকা সেনানিবাসস্থ মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গনে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

    ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে পোলাও, চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে ঢাকা সেনানিবাস ষ্টেশন সদর দপ্তরের স্টেশন কমান্ডার উপস্থিত দুস্থ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন।

    অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর