শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ছুটি শেষে খুলেছে অফিস, ঈদের আমেজ সবখানে

    নিজস্ব প্রতিবেদক

    ৫ মে, ২০২২ ০১:২৪ অপরাহ্ন

    ছুটি শেষে খুলেছে অফিস, ঈদের আমেজ সবখানে

    পবিত্র ঈদুল ফিতরে ছুটি শেষে আজ বৃহষ্পতিবার দেশের সরকারি অফিস-আদালত খুলছে। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে বিরাজ করছে ঈদের আমেজ। এদিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খু্ কম। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  এদিন ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসা মন্ত্রী-সচিবরাও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


    গত মঙ্গলবার (৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল থেকে শুরু হয় ছুটি। টানা ৬ দিনের ছুটি শেষে হয় বুধবার (৪ মে)। সাপ্তাহিক দুদিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে  পেরেছেন সরকারি চাকরিজীবীরা।

     

    বৃহস্পতিবার সচিবালয়ে সকাল পৌঁনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। অনেক কক্ষই ফাঁকা। কোনো কোনো কক্ষে এখনো ঝুলছে তালা।

    বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মে) অফিস করার পর আবার দু’দিন সাপ্তাহিক ছুটি। অনেকেই বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি উপভোগ করছেন। আগামী রোববার থেকে সচিবালয়ে কর্মব্যস্ততা পুরোদমে শুরু হবে।

     




    জাতীয় - এর আরো খবর