শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদ শেষে কর্মস্থলে ফেরা শুরু নগরবাসীর

    নিজস্ব প্রতিবেদক

    ৫ মে, ২০২২ ০১:৫৪ অপরাহ্ন

    ঈদ শেষে কর্মস্থলে ফেরা শুরু নগরবাসীর

    ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকাবাসী। ছুটি শেষে বৃহস্পতিবার অফিস আদালত ব্যাংকসহ সব সরকারি প্রতিষ্ঠান খুলেছে। এ ছাড়া অনেক বেসরকারি আফিসও খোলা। তাই কর্মস্থলে যোগ দিতে অনেকেই ঢাকায় ফিরছেন।

    তবে এখন পর্যন্ত সড়ক মহাসড়কে কোনো ধরনের চাপ দেখা যায়নি। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়ও স্বাভাবিক সময়ের মতোই দেখা গেছে। অনেকে একদিন বাড়তি ছুটি নেওয়ায় আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়েই কর্মস্থলে ফেরার অপেক্ষায় আছেন। তাই শনিবার থেকেই রাজধানীতে ফিরতি যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই লঞ্চ, ট্রেন ও বাসে করে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ভোর থেকেই বরিশাল-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। তবে বেশিরভাগ লঞ্চেই যাত্রীদের তেমন চাপ ছিলো না।

    যাত্রী নিয়ে শিডিউল অনুযায়ী ট্রেনগুলোও পৌঁছাচ্ছে স্টেশনে। কমলাপুর স্টেশনেও তেমন একটা ভিড় চোখে পড়েনি। রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্রও একই।




    জাতীয় - এর আরো খবর