শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকামুখি ফেরারটাও স্বাচ্ছন্দভাবে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ মে, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন

    ঢাকামুখি ফেরারটাও স্বাচ্ছন্দভাবে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, এবারেরর ঈদ যাত্রা খুব ভালভাবেই করতে পেরেছি। আল্লাহর রহমতে সারাদেশের মানুষ আনন্দের সাথে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দের সাথে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। সারাদেশে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে যাওয়ারা সফল হতে পারেনি। আল্লাহর রহমতে এবং সরকারের পদক্ষেপের কারণে মানুষ ভালমত ঈদ করতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

    তিনি বলেন, মানুষ সচেতন হচ্ছে। আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীসহ দায়িত্বরত অন‍্যান‍্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। নৌপথে ঢাকামুখি ফেরারটাও স্বাচ্ছন্দভাবে হবে বলে আশা করি। ফেরিরুটে দৌলতদিয়াঘাট ব‍্যবহার করার অনুরোধ করছি। কালবৈশাখী ঝড়সহ অন‍্যান‍্য ঝড় জলোচ্ছ্বাসে আবহাওয়ার সিগন‍্যাল মেনে চলতে হবে।

    নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি  বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
    এর আগে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।




    জাতীয় - এর আরো খবর