শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কেরানীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ৪ জন র‌্যাবের হাতে গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক

    ৫ মে, ২০২২ ০৯:৪৫ অপরাহ্ন

    কেরানীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ৪ জন র‌্যাবের হাতে গ্রেপ্তার

    ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    র‌্যাব সূত্র জানান, গত ৪ মে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বড়িশুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-০৯ , তারিখ-০২/০৫/২০২২ইং, ধারা-১৩৪/৩৮৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড (চাঞ্চল্যকর রুবেল হত্যা) মামলার প্রধান আসামীসহ পলাতক ৪ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইমন হাওলাদার (২৩), ২। মোঃ রাজিব (২৩), ৩। মোঃ রকি (২২) ও ৪। মোঃ জীবন (২৩) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি স্টীলের রক্তমাখা ছোরা ও হত্যাকান্ডের সময় আসামীদের পরিহিত রক্তমাখা পোশাক জব্দ করা হয়।

    প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২ মে প্রধান আসামী মোঃ ইমন হাওলাদার নেতৃত্বে আসামীরা রুবেলের ছোট ভাই শাহীন এবং মোবারক এর খেলনার দোকানে আসামীর এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু রুবেলের ভাইয়েরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীগন তাদের সাথে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আসামীরা শাহীন ও মোবারকে মারধর করতে থাকে।  পরবর্তীতে রুবেল বাধা দিতে আসলে আসামীরা রুবেল, শাহীন ও মোবারককে ছোরা দিয়া এলোপাথারি ভাবে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অসুস্থাবস্থায় তাদেরকে মিডফোর্ড কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষনা করেন।

    গ্রেফতারকৃত আসামীদেরকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


    উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা  পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।




    জাতীয় - এর আরো খবর