ঈদের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনা ব্যাপক বেড়ে গেছে। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণেই মুলত এসব দুর্ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্রমতে, মঙ্গলবার (৩ মে) ঈদের দিন থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত তিনদিনে সড়ক দুর্ঘটনায় ৪৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক। এদের মধ্যে সবচেয়ে বেশি ঈদের দিন ১৮ জন, ঈদের দ্বিতীয় দিন ১৫ জন ও তৃতীয় দিন ১২ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এসব দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই ঈদে ঘোরাঘুরি করতে বের হয়েছিলেন। বিভিন্ন স্থানে বাস, পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।