শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি আজ

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মে, ২০২২ ০৯:৫৪ পূর্বাহ্ন

    সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি আজ

    সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি আজ শনিবার আছরের নামাজের পর রাজধানীর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে।

    মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযোদ্ধা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত ৮৮ বছর বয়সে ৩০ এপ্রিল রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

    সিলেটের রায় নগরে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।




    জাতীয় - এর আরো খবর