শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিনা টিকিটে ভ্রমণ

    রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়কে জরিমানা করে বরখাস্ত হলেন টিটিই

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মে, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ন

    রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়কে জরিমানা করে বরখাস্ত হলেন টিটিই

    বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে রেলমন্ত্রীর স্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করেছিলেন রেলওয়ের একজন টিকিট পরিদর্শকক (টিটিই)। আর এই অপরাধে ওই টিটিইকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। তবে রেলওয়ের কর্মকর্তা বলছেন, কাউকে জরিমানার জন্য নয়, যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করায় ওই টিটিইকে বরখাস্ত করা হয়েছে।

    জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে ঢাকা যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে বলে পরিচয় দেন। টিটিই বিষয়টি তাৎক্ষণিকভাবে পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে এসি টিকিট না করিয়ে সাধারণ কোচের টিকিট কাটার পরামর্শ দেন। এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই তাদের ৩৫০ টাকা জনপ্রতি হিসেবে ১০৫০ টাকা নিয়ে তিনটি সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের টিকিট দেন।

    ওই তিন ট্রেনযাত্রী তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগ না করলেও ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন।

    অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। টিটিই শফিকুল ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

    ডিসিও নাসির উদ্দিন বলেন, বিনা টিকিটধারী ওই তিন ট্রেনযাত্রীর সঙ্গে কর্তব্যরত টিটিই অসদাচরণ করেছেন বলে রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মুঠোফোনে অভিযোগ করা হয়। বিষয়টি আমাকেও জানানো হলে শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

    এদিকে বিনা টিকিটে ভ্রমণ করার কারণে জরিমানার কারণে টিটিইকে বরখাস্তের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।




    জাতীয় - এর আরো খবর