শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মে, ২০২২ ০৯:৪৫ অপরাহ্ন

    সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি অনুষ্ঠিত

    সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি শনিবার আসরের নামাজের পর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হয়। কুলখানিতে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীসহ অসংখ্য মানুষ রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

    সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক সচিব এম মোকাম্মেল হক, মরহুমের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান,  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও এফবিসিসিআই'র সাবেক সভাপতি এ কে আজাদ বক্তব্য রাখেন।  

    মুহিত অর্থনীতিবিদ, কূটনীতিক, প্রবীণ ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ৩০ এপ্রিল রাত ১২টা ৫৬ মিনিটে ৮৮ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন ।

    সিলেটের রায়নগরে তার পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহিতের বড় ছেলে শাহেদ মুহিত।




    জাতীয় - এর আরো খবর