আইইবি’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে-২০২২ উদযাপন উপলক্ষ্যে শনিবার এক আলোচনা সভা ডিপিডিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আবদুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রাক্তন প্রেসিডেন্ট, আইইবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে সংযুক্ত থাকেন প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জ, সম্মানী সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং বিশেষ অতিথি হিসেবে আরও সংযুক্ত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান, পরিচালক, পরিচালনা পর্ষদ, ডিপিডিসি। সম্মানিত আলোচলক হিসেবে সংযুক্ত ছিলেন প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, চেয়ারম্যান, আইইবি, ঢাকা কেন্দ্র ও পরিচালক, পরিচালনা পর্ষদ, ডিপিডিসি।
ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ডিপিডিসি’র সকল নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণ অংশগ্রহণ করেন। তাছাড়াও ডিপিডিসি’র উপ-সহকারী প্রকৌশলী হতে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত সকল প্রকৌশলীগণ অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
ইঞ্জিনিয়ার্স ডে-২০২২ উপলক্ষ্যে ডিপিডিসি’র সেরা প্রকৌশলী হিসেবে প্রকৌশলী আরিফ শাহরিয়ার, নির্বাহী প্রকৌশলী (অঃ দাঃ), সিস্টেম প্রটেকশন (নর্থ) কে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে ইঞ্জিনিয়ার্স ডে-২০২২ উপলক্ষ্যে কেক কাটা হয় এবং ডিপিডিসি’র বিশেষ বিদ্যুৎ সেবা কার্যক্রম (৭ মে – ১২ মে ২০২২ খ্রি. পর্যন্ত ) এর শুভ উদ্বোধন করেন প্রকৌশলী মোঃ আবদুস সবুর।