বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি থেকে রোববার (৮ মে) আসর নামাজের পর জানাযা শেষে চিরবিদায় নিলেন এডভোকেট শাহ জিকরুল আহমেদ।
তিনি আসন্ন বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল থেকে সাধারণ আসনে সদস্য পদপ্রার্থী ছিলেন। এক নির্বাচনী প্রচার অভিযানে শনিবার গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন।

তিনি ছিলেন ব্রাহ্মণ্যবাড়িয়া - ৫ আসনের সাবেক সাংসদ ও ৭১ এ রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি। সুপ্রীম কোর্ট বন্ধের দিনেও বিপুল সংখ্যক আইনজীবী মরহুমের জানাযায় অংশ গ্রহণ করেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন আমিন। মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় ভাবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।