শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গীতিকার কে জি মোস্তফার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মে, ২০২২ ০৫:৫৮ পূর্বাহ্ন

    গীতিকার কে জি মোস্তফার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    প্রখ্যাত গীতিকার এবং বিসিএস তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা কে জি মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    রোববার (৮ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে তার মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াত এই সৃষ্টিশীল কর্মপ্রতিভার আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় বলেন, কে জি মোস্তফা একজন সুশীল সেবক ও সাংবাদিক হিসেবে এবং তার রচিত যে সব গান দশকের পর দশক মানুষের মনে জাগরূক হয়ে আছে, সেই জনপ্রিয় সব গানের মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন।

    ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণকারী কে জি মোস্তফা ১৯৭৬ সালে বিসিএস তথ্য ক্যাডারের অফিসার হিসেবে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে সহকারী সম্পাদক পদে যোগ দেন এবং সিনিয়র সম্পাদক হিসেবে ১৯৯৬ সালে অবসরে যান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভকারী কে জি মোস্তফা ইত্তেহাদ, সংবাদসহ কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেন।

    ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, বেতার এবং টেলিভিশনের হাজার গানের গীতিকার, কাব্য ও গদ্যগ্রন্থ প্রণেতা কে জি মুস্তাফা রচিত 'তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ এমন অপূর্ব সব গান মানুষের মুখে মুখে ফেরে।




    জাতীয় - এর আরো খবর