শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ইউনাইটেড হাসপাতালে

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মে, ২০২২ ০৬:৪১ পূর্বাহ্ন

    সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ইউনাইটেড হাসপাতালে

    রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে।

    রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পর রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন।

    তিনি রাতে গণমাধ্যমকে বলেন, “স্যারের শারীরিক অবস্থা ভালো আছে, বুকে কোনো ব্যথা নেই। তবে চিকিৎসক পরামর্শ দিয়েছেন এনজিওগ্রাম করাতে। তাই পরিবারেরও এনজিওগ্রামের পরিকল্পনা রয়েছে। এই পরীক্ষা করাতে তো অন্তত তিন দিন ভর্তি থাকতে হয়। তাই স্যার ভর্তি রয়েছেন। তবে শরীর ভালো আছে।”

    শনিবার লালমনিরহাটের নির্বাচনী এলাকায় (কালীগঞ্জ-আদিতমারী) একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে মন্ত্রীকে গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন।

    সেখান থেকে দুপুর দেড়টার দিকে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের করা হয়। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মন্ত্রীকে রংপুর সেনানিবাস থেকে ঢাকায় নিয়ে আসে। মন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন।   

    বাবার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন ছেলে রাকিবুজ্জামান আহমেদ ।

    মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে লালমনিরহাটের বাড়িতে যান মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ১০ মে পর‌্যন্ত মন্ত্রী বাড়িতে থাকার কথা ছিল।




    জাতীয় - এর আরো খবর