শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিএসসিসির ভ্রাম্যমান আদালতের অভিযান

    গুলিস্তান হকার্স মার্কেটের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মে, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

    গুলিস্তান হকার্স মার্কেটের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউস্থ হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করা হয়েছে। গত রোববার করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের তত্ত্বাবধানে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের নেতৃত্বে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউস্থ হকার্স মার্কেটে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

    এ বিষয়ে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু এভিনিউস্থ হকার্স মার্কেটে বৈধভাবে বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের অনুরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এখানে নতুন একটি আধুনিক ও বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। মেয়রের সেই উদ্যোগ সফল করার জন্য আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

    অভিযান সম্পর্কে প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, এটি করপোরেশনের মার্কেট। সেখানে বৈধ বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীর সংখ্যা ১৪৭ জন। কিন্তু অবৈধ ব্যবসায়ীর সংখ্যা পাঁচ শতাধিক। মার্কেটতে বৈধ ব্যবসায়ীদের পাশাপাশি অবৈধ ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সেসব অবৈধ ব্যবসায়ীদের দখলকৃত স্থাপনা ও দোকান সরিয়ে নিতে আমরা তাদেরকে কয়েকবার তাগাদা দিয়েছি। কিন্তু অবৈধ ব্যবসায়ীরা সেই তাগিদ মান্য করতে অনীহা প্রকাশ করায় আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

     




    জাতীয় - এর আরো খবর