শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নারীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার বিপুল সম্ভাবনা আছে: মহিলা প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মে, ২০২২ ১২:০২ পূর্বাহ্ন

    নারীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার বিপুল সম্ভাবনা আছে: মহিলা প্রতিমন্ত্রী

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, এদেশের নারীদের মধ্যে রয়েছে উদ্যোক্তা হওয়ার বিপুল সম্ভাবনা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন  ট্রেডে প্রশিক্ষণ ও পন্য বাজারজাতকরণে সহযোগীতা করে যাচ্ছে। তাদের উৎপাদিত পণ্যের ব্রান্ডিং, ডিজাইন, উৎপাদন ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও তাদের ব্যবসা পরিচালনায় দক্ষ করে গড়ে তুলছে। আইজিএ প্রকল্পের পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র নারী উদ্যোক্তাদের বিকাশে গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে"

    প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন এবং আইজিএ প্রকল্পের মাধ্যমে জেলা ও উপজেলায় নারী উদ্যোক্তাদের তৈরি পন্যের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র এবং বিউটি পার্লার স্থাপন করা হচ্ছে। বিভাগ, জেলা ও উপজেলায় যেসকল ভবন করা হবে, সেসব ভবনে নারী উদ্যোক্তাদের তৈরি পন্যের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র এবং বিউটি পার্লার স্থাপন করা হবে। এসব বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত হবে। এখানে নারীরা উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য সামগ্রি বিক্রয়ের সুযোগ পাবে। তারা নতুন নতুন পন্য উৎপাদন ও ডিজাইন তৈরিতে উৎসাহিত হবেন। যা নারীর আত্মকর্মসংস্থান, ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মঙ্গলবার ঢাকায় লালমাটিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর ভবনে আইজিএ প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। আইজিএ প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলামসহ মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আইজিএ প্রকল্পের পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে ঘুরে দেখেন ও নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পাঁচশত একানব্বই কোটি টাকা ব্যয়ে ২০১৭ থেকে ২০২২ সাল মেয়াদে ইনকাম জেনারেশন একটিভিটিস (আইজিএ) প্রকল্প বাস্তায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে দেশে ৩ লাখ ৮১ হাজার ২৫০ জন সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই মধ্যে ২ লাখ ৬৭ হাজার জন দরিদ্র ও সুবিধা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।  এই প্রকল্প থেকে ৬৪ জেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র ও ২০ টি বিউটি পার্লার স্থাপনের কাজ চলমান রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর