শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মে, ২০২২ ০৮:৫৮ পূর্বাহ্ন

     রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মিয়ানমার সরকারকে তাদের দেশের নাগরিকদের উপর নৃশংসতা বন্ধ করতে এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে রাজি করাতে আসিয়ান সদস্যদের প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন

    মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে সফররত ইউএসএআইডির উপ-প্রশাসক ইসোবেল কোলম্যান এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট টার্নারের সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান।
    বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি  অব্যাহত সমর্থনের জন্য ইউএসএআইডি’কে ধন্যবাদ জানান।

    ড. মোমেন জেআরপি’র (জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম) আওতায় রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণার প্রশংসা করেন।

    তিনি উপকূলীয় বাঁধের মেরামত ও বনায়নের সম্ভাব্যতা যাচাইয়ে একটি প্রকল্প শুরু করার জন্য ইউএসএআইডিকে অনুরোধ জানান।
    মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ওয়াশিংটন ডিসির সঙ্গে সম্পর্ক কার্যকর ও অংশীদারিত্ব জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

    কোলম্যান মিয়ানমার থেকে বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন।
    উপ প্রশাসক উল্লেখ করেন, ভাসানচরে আরো উন্নয়নের সম্ভাবনা রয়েছে।

    তিনি ভাসানচরে প্রাথমিক শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও যাতায়াত সুবিধার ব্যবস্থা করার ওপর জোর দেন।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর