শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নায়িকা পরীমণির বেবিবাম্পের ছবি ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক

    ১২ মে, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    নায়িকা পরীমণির বেবিবাম্পের ছবি ভাইরাল

    ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি এবার নতুন আলোচনায় এসেছেন। উন্মুক্ত বেবিবাম্পের অসাধারণ এক ছবি ফেসবুকে প্রকাশ করে এই আলোচনার জন্ম দিয়েছেন। এরইমধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

    চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল মা হতে যাচ্ছেন এ নায়িকা। এরপর থেকে নেটিজেনদের চর্চায় আরও বেশি রয়েছেন পরী। এবার মা দিবসে দেশের প্রায় সব তারকাই তাদের মা ও সন্তানদের নিয়ে রকমারি গল্প ও ছবি পোস্ট দিয়েছেন অন্তর্জালে। তবে এর সবটুকুই ভেসে গেছে দিন গড়িয়ে সন্ধ্যায় (৮ মে) পরীমণির একটি ছবির তোড়ে। পরী তার বন্ধু-স্বজন-ভক্তদের জন্য মা দিবসে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে প্রকাশ করলেন সমুদ্রসৈকতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে উন্মুক্ত বেবিবাম্পের অসাধারণ এক ছবি।

    এর আগে দেশের কোনো তারকা এমন চমক দেখাতে পারেনি তার মাতৃত্বকে ঘিরে। অন্যদিকে ছবিটি প্রকাশের পর থেকে তুমুল বাজে মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে এ নায়িকাকে। তবে সেটি তার পোস্টে নয়, অন্যদের দেয়ালে দেয়ালে। মজার তথ্য, ছবিটি পরীমণির দেয়াল থেকে কয়েক হাজারবার শেয়ার হলেও মন্তব্য পড়েছে মাত্র একটি! তাও আবার ছবিটি যিনি তুলেছেন তার মন্তব্য। পরীর ভাষ্য, আমি তো জানি ছবিটির মন্তব্যের ঘর খোলা রাখলে গোটা দুনিয়ার সব জিন নেমে আসত আমার ওয়ালে। তাই ওটা বন্ধ রেখেছি। তাতেও কি রক্ষা পাচ্ছি? অবশ্য আমি এগুলো বদার করিনি কখনও।

    ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে দাঁড়িয়ে আছেন পরী। পেছন থেকে জড়িয়ে আছে স্বামী নায়ক রাজ। পরীর উন্মুক্ত পেটে হাত রেখেছেন তিনি। দু’জনেরই বন্ধ চোখ। সমুদ্রের পানিতে পা ভিজিয়ে সম্ভবত দু’জনই তখন ভাসছিলেন অনাগত সন্তানের হাত ধরে সাদা মেঘের ভেলায়।

    এবার ঈদুল ফিতর উদযাপনে যান পরীমনি। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে স্বামী ও নানার সঙ্গে ছবিও পোস্ট দিয়েছিলেন তিনি। সর্বশেষ বেবিবাম্পের ছবি শেয়ার দিয়ে আলোচনার ঝড় তুলেছেন পরীমনি।




    সাতদিনের সেরা খবর

    ভাইরাল - এর আরো খবর

     ইডেন ছাত্রলীগ সভাপতির অডিও ফাঁস

    ইডেন ছাত্রলীগ সভাপতির অডিও ফাঁস

    ১২ মে, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    নায়িকা পরীমণির বেবিবাম্পের ছবি ভাইরাল

    নায়িকা পরীমণির বেবিবাম্পের ছবি ভাইরাল

    ১২ মে, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন