শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অর্থ আত্মসাত

    যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-সচিব ওএসডি

    রাজশাহী বোর্ডের চেয়ারম্যান ওএসডি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ নভেম্বর, ২০২১ ০৮:৫৯ পূর্বাহ্ন

    যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-সচিব ওএসডি

    অর্থ আত্মসাতর অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন ও সচিব অধ্যাপক এএমএইচ আলী আর রেজাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    তদন্তে চেক জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার এক সপ্তাহ পর মঙ্গলবার মন্ত্রণালয়ের এক আদেশে তাদেরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) দায়িত্ব দেওয়া হয়েছে।

    যশোর বোর্ডের চেয়ারম্যান

    যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, নতুন নির্দেশনায় যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রাজশাহীর কামারুজ্জামান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক সরকারকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

    গত ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষার সময় আর্থিক অনিয়মের বিষয়টি সামনে আসে। পরে ১৮ অক্টোবর বোর্ডের চেয়ারম্যান ও সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

    এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানির নেতৃত্বাধীন তদন্ত কমিটি গত ১৪ নভেম্বর তাদের প্রতিবেদনে জালিয়াতির প্রমাণ পাওয়ার কথা জানায়। তাতে ৩৬টি চেকের মাধ্যমে ৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য আসে।


    এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে নানা অনিয়মের অভিযোগের মুখে থাকা রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মকবুল হোসেনকেও ওএসডি করা হয়েছে। রাজশাহী বোর্ডের কলেজ পরিদর্শক হাবিবুর রহমানকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

    আর রাজশাহীর উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কামরুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৪ নভেম্বর, ২০২১ ০৮:৫৯ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৪ নভেম্বর, ২০২১ ০৮:৫৯ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৪ নভেম্বর, ২০২১ ০৮:৫৯ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৪ নভেম্বর, ২০২১ ০৮:৫৯ পূর্বাহ্ন