শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • খাদ্য সচিব হলেন ইসমাইল হোসেন এনডিসি

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মে, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন

    খাদ্য সচিব হলেন ইসমাইল হোসেন এনডিসি

    খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি ও পদায়নের কথা জানানো হয়।

    মো.ইসমাইল হোসেন এনডিসি  গত ১৯ ডিসেম্বর, ২০২০ খ্রি. তারিখে বিভাগীয় কমিশনার, খুলনা পদে যোগদান করেন। তিনি গত ২8 (আটাশ) বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় কমিশনার, খুলনা হিসেবে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব পদে ভূমি মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগে কাজ করেছেন। যুগ্ম সচিব পদে স্বাস্থ্য সেবা বিভাগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কাজ করেছেন।

    ১১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে গত ১ এপ্রিল, ১৯৯৩ খ্রি. তারিখে তিনি কক্সবাজার জেলায় সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে Security & Development Studies বিষয়ে  Bangladesh University of Professionals (BUP) হতে এম.এস ডিগ্রি লাভ করেন। 2010 খ্রিস্টাব্দে University of WelverHampton, UK হতে Change Management বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।

    এছাড়া তিনি Disaster Management বিষয়ে AIT, Thailand হতে এবং Professional Management বিষয়ে  Macquarie University, Australia হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি চীন সরকারের অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল বিষয়ে চীনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। জনাব মো: ইসমাইল হোসেন 2018 খ্রিস্টাব্দে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।2012-2015 খ্রিস্টাব্দ প্রায় 03 বছর তিনি জেলা প্রশাসক, চাঁদপুর হিসেবে কর্মরত ছিলেন। পূর্ববর্তী সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রামে কাজ করেছেন (2009-2012)। এছাড়া তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) এর চট্রগ্রাম আঞ্চলিক কেন্দ্রে (RPATC) উপ-পরিচালক পদে 03 বছর (2006-2009) কাজ করেছেন। তিনি 2017 খ্রিস্টাব্দে বাংলাদেশ ইকোনমিক জোনস্ অথরিটি (BEZS) এর সচিবের দায়িত্ব পালন করেছেন।

    মো: ইসমাইল হোসেন এনডিসি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দাগনভূঞা, ফেনী (2003-2006) এবং ফটিকছড়ি, চট্টগ্রামে (2006-2007) কাজ করেন। সহকারী কমিশনার (ভূমি) পদে টেকনাফ, কক্সবাজার এবং হাজীগঞ্জ, চাঁদপুর এ দায়িত্ব পালন করেন। তিনি বৈদেশিক প্রশিক্ষণ এবং সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে নেপাল, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।মো: ইসমাইল হোসেন এনডিসি ঢাকা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর