শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্রের ‘আত্মহত্যা’

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মে, ২০২২ ১২:০৬ অপরাহ্ন

    ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্রের ‘আত্মহত্যা’

    রাজধানীর গ্রিনরোডে বিশ্ববিদ্যালয় ভবন থেকে লাফিয়ে পড়ে এম ডি ইমাম হোসেন (২৩) নামের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, বিশ্ববিদ্যালয় ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

    জানা গেছে, ইমাম হোসেন ভোলার লালমোহন উপজেলার পাটোয়ারী বাড়ি নবগ্রামের আক্তার হোসেনের ছেলে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন ইমাম।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ইমামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

    এদিকে ইমামের মৃত্যুর খবরে তার সহপাঠীসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




    শিক্ষা - এর আরো খবর