শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সমাজকল্যাণ সচিবের শ্রদ্ধা নিবেদন

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মে, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সমাজকল্যাণ সচিবের শ্রদ্ধা নিবেদন

    নবনিযুক্ত সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম শুক্রবার (২০ মে) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন।

    এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)  ড. শাহ আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে যোগদান করেন মোঃ জাহাঙ্গীর আলম। তিনি প্রথম কর্মদবিসে তার অফিস কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর-সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় করেন। এসময় মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থা প্রধানগণ নব নিযুক্ত সচিবকে অভিনন্দন জানান।

    বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর আগে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। ১৮মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সমাজকল্যাণ সচিব হিসেবে পদায়ন করে। পূর্বের সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার চেয়ারম্যান (সচিব), বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন হিসেবে বদলী হন।

    মোঃ জাহাঙ্গীর আলম ১৯৯৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে সহকারি কমিশনার  হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঝিনাইদহ, পঞ্চগড়, রাজশাহী লালমনিরহাট ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। তিনি লালমনিরহাট সদর ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন।

    তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব-১ (এপিএস-১), শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগের বিভাগের উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্নসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

    মোঃ জাহাঙ্গীর আলম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সিরাজউদ্দিন মন্ডল পেশায় ব্যবসায়ী ও মা গোলেজা খাতুন গৃহিণী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে এগ্রো-ফরেস্ট্রি ও এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করেন। তার স্ত্রী একজন গৃহিনী। তাদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে মুহতাসিম আলম সেনাবাহিনীতে ৮৬ তম লং কোর্সে চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত। দ্বিতীয় ছেলে এইচএসসি পরীক্ষার্থী। আর মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে।

    সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে  জড়িত জাহাঙ্গীর আলম নিজের মায়ের নামে একটি প্রতিবন্ধী স্কুল এবং পিতার নামে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করেছেন।
     
    মোঃ জাহাঙ্গীর আলম পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য দেশে ও বিদেশে স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, রাশিযা, চীন, জাপান, কোরিযা, মিশর, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর