শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • করোনা-যুদ্ধের দুঃসময়েও দেশে খাদ্য সংকট হয়নি: কৃষিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মে, ২০২২ ১১:১৬ অপরাহ্ন

    করোনা-যুদ্ধের দুঃসময়েও  দেশে খাদ্য সংকট হয়নি: কৃষিমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলেই করোনা মহামারি ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী চলমান এই চরম দুঃসময়েও দেশে এখন পর্যন্ত খাদ্য সংকট হয় নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

    তিনি  বলেছেন, বিগত ১৩ বছরে দেশে কোন রকম খাদ্য সংকট হয় নি। এমনকি করোনা এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কার মাঝেও দেশে খাদ্য সংকট হয় নি। দেশে খাদ্যের কোন কষ্ট নেই।

    শুক্রবার বিকালে ঢাকায় একটি হোটেলে  লায়ন্স ক্লাব বাংলাদেশের ২৯তম বার্ষিক কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।  

    পরে সন্ধ্যায় মন্ত্রী ঢাকার নারিন্দায় শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠের শতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, মঠের সভাপতি গিরিধারী লালমোদি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সারাদেশ থেকে আগত মঠের অগণিত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

    মন্ত্রী এসময় বলেন, দেশে শান্তি বিরাজমান আছে, মানুষের নিরাপত্তা আছে; কোন হরতাল ভাংচুর নেই। এই শান্তি স্থিতিশীলতাকে ধরে
    রাখতে হবে। বিএনপি মানুষকে জিম্মি করে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের মাধ্যমে  ক্ষমতায় আসতে চায়, সেটি করতে দেয়া হবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

    ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িকতাকে কখনো লালন করে নি। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে রাজনীতি করে না। অপরদিকে বিএনপি সবসময় সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে রাজনীতি করে এবং ধর্মীয়  সংখ্যালঘুদের  নির্যাতন করে।

    তিনি বলেন, মৌলবাদী,  ধর্মান্ধ ও ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসার সুযোগসন্ধানীরা এখনও তৎপর। সেজন্য,
    সকল ধর্মের বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষায় আমাদের সকলকে সচেতন ও  ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলে একত্র হয়ে সম্প্রীতি রক্ষায় কাজ করতে হবে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর