শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার আহবান জানানো হবে : সিইসি

    নিজস্ব প্রতিবেদক

    ২১ মে, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

    বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার আহবান জানানো হবে : সিইসি

    বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে আগামী দু’এক মাসের মধ্যে আলোচনায় বসার আহবান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    শুক্রবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
    সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। এ সময় তিনি নিজে একজনের ভোটার তথ্য হালনাগাদের তথ্য পূরণ করেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। কীভাবে রাজনৈতিক দলকে আহ্বান করব, এ নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। অচিরেই বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে আহবান জানাবো সংলাপে বা আলোচনায় বসার জন্য। ঠিক করে বলতে পারছিনা, হয়ত দু’এক মাসের মধ্যেই আলোচনায় বসতে পারি।’

    তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সক্ষমতা বৃদ্ধির জন্য ইসি কাজ করছে। ইভিএম এর সক্ষমতা কতটুকু দরকার আরো কি কি করা যায়, এ বিষয়ে কমিশনে আরও আলোচনা হবে। আমি একা কোন সিদ্ধান্ত নিতে পারবোনা।’

    ৩০০ আসনে ইভিএম-এ নির্বাচনের সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বলা সম্ভব নয়।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

    ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভারের ইউএনও মাজহারুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর