শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাজীপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ৩

    নিজস্ব প্রতিবেদক

    ২১ মে, ২০২২ ০১:২২ অপরাহ্ন

    গাজীপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ৩

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকরী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।

    নিহতরা হলো, পিকআপ চালক গাজীপুরের পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার মো. রাফির ছেলে জাকির (২২), তার সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়নগঞ্জের মো. মহসিন মিয়া (৫০)।

    স্থানীয় নাগরী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সোহেল পিটার গোমেজ বলেন, শনিবার সকালে পূবাইলের বড়কয়ের এলাকা থেকে তাল (আশারি) কিনে তা বোঝাই করে পিকআপ ভ্যানে নিয়ে নারায়নগঞ্জে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিলেন তারা। পথে সকাল ১০টার দিকে নলছাটা-নাগরী সড়ক দিয়ে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কে থাকা অরক্ষিত নলছাটা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের  সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি ছিটকে গিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী এবং তাল ব্যবসায়ীদের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ। দুর্ঘটনার পর নাগরি-নলছাটা রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার তা স্বাভাবিক হয় বলে পুলিশ জানায়।
     
    এর আগে ২০২১ সালের ১ অক্টোবর (শুক্রবার) অরক্ষিত এই রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় এক যুগ্ম সচিবের (ওএসডি) স্বামীর মৃত্যু হয়েছিল। এ ছাড়াও আহত হয়েছিলেন যুগ্ম সচিব ও গাড়ি চালক।

     

     

     

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর