শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকার প্রধান : মৎস্য মন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ মে, ২০২২ ১১:২৫ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকার প্রধান : মৎস্য মন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার প্রধান। তিনি ক্ষমতায় আসার পরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের ছেলে ও মেয়েদের ক্রীড়াঙ্গনে অনেক ভূমিকা রেখেছেন। শেখ হাসিনা জেগে থাকেন বিধায় আমরা নির্বিঘ্নে ঘুমিয়ে থাকি। আমাদের ভাগ্য ভালো বিধায় আমরা এমন একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পেয়েছি।

    শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে আমরা এখনও পাকিস্তানী কলোনিতে থাকতাম। পাকিস্তানী জান্তার বুটের নিচে থাকার যে অসম্মান তা থেকে আমাদের পরিত্রান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    তিনি বলেন, আমাদের সন্তানদের ক্রীড়ার দিকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। সুস্বাস্থ্য নিয়ে সফল একটি জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া শক্তিকে আমরা যতটা বিকশিত করতে পারবো আমাদের ততটাই উন্নয়ন হবে।


    পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক, ক্রীড়াবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী খেলার প্রথম পর্বে সিকদার মল্লিক ইউনিয়নের বিপক্ষে শারিকতলা ইউনিয়ন অংশগ্রহণ করে এবং শেষ পর্বে দুর্গাপুর ইউনিয়নের বিপক্ষে শংকরপাশা ইউনিয়ন ও কলাখালি ইউনিয়নের বিপক্ষে কদমতলা ইউনিয়ন অংশগ্রহণ করবে। এই খেলায় পিরোজপুর সদর উপজেলার মোট ৭টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আগামী ২৩ মে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর