শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মহাকাশ বিজ্ঞানী ড. এ. এম চৌধুরীর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মে, ২০২২ ১২:১১ পূর্বাহ্ন

    মহাকাশ বিজ্ঞানী ড. এ. এম চৌধুরীর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

    বিশিষ্ট  মহাকাশ বিজ্ঞানী ও দুর্যোগ পূর্বাভাস বিশেষজ্ঞ ড. এ. এম চৌধুরী‘র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক  ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার।

    ড. এ. এম চৌধুরী‘ বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মরহুম ড. এ. এম চৌধুরী‘ এটুআই‘র পলিসি এডভাইজার আনীর চৌধুরীর পিতা।

    সিঙ্গাপুরে সফররত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শনিবার এক শোকবার্তায়  বলেন, ৭০-এর দশক থেকে তাঁর যুগান্তকারী মডেলগুলোর সাথে ঘূর্ণিঝড়ের ভবিষ্যদ্বাণীতে মূল অবদানের জন্য বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রের সাবেক এই চেয়ারম্যান ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পদক’ গ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করায় নাসা গ্রুপ অ্যাচিভমেন্ট পুরস্কার অর্জন করেন।

    তিনি বলেন, অসামান্য মেধাবী ড. এ. এম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সে সময়ের শ্রেষ্ঠ রাজা কালী নারায়ণ বৃত্তির অধিকারী ছিলেন। নবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালামের সাথে কাজ করেছেন এই গুণীজন। গাণিতিক পদ্ধতিতে দুর্যোগের পূর্বাভাস নিয়ে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ড. এ. এম চৌধুরী‘ তার কাজের মাধ্য দিয়ে চির অম্লান হয়ে থাকবেন যুগ –যুগ মহাকাল। তার শূন্যতা পূরণ হবার নয়।

    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর