শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হাজী সেলিম কারাগারে

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মে, ২০২২ ১০:৫৪ অপরাহ্ন

    হাজী সেলিম কারাগারে

    অবশেষে কারাগারে পাঠানো হলো আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে। দুর্নীতির মামলায় হাইকোর্টের রায়ে ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।  রোববার (২২ মে) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    রোববার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাজী সেলিম। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৭ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এদিন আদালতে যে কোনো শর্তে জামিনের আবেদন করেন হাজী মোহাম্মদ সেলিম। আবেদনে হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ উল্লেখ করেন, ২০১৬ সালে ওপেন হার্ট সার্জারির সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে দীর্ঘদিন যাবত বাক-শক্তিহীন অবস্থায় রয়েছেন হাজী সেলিম। তিনি দেশ ও বিদেশে চিকিৎসা নিয়েছেন। জেলে থাকলে চিকিৎসার অভাবে ও বাক-শক্তি না থাকায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে যে কোনো শর্তে তার জামিন আবেদন করছি। জামিন পেলে তিনি পলাতক হবেন না। তাই আপিল শর্তে আত্মসমর্পণ পূর্বক তার জামিন আবেদন করছি।

    গত ২৫ এপ্রিল দুপুর ৩টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে হাইকোর্ট থেকে মামলার নথি এসে পৌঁছায়। এদিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের নথি পাঠানো হয়। সেদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, আইন অনুযায়ী আজ থেকে আগামী ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আর হাইকোর্টের রায়ের ফলে তার সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা নেই।

    ৩ ছেলের হাত ধরে আত্মসমর্পণ হাজী সেলিমের :  হাজী মো. সেলিম তিন ছেলের হাত ধরে নিম্ন আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। রোববার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ হাজী সেলিম তিন ছেলে সোলেইমান সেলিম, এরফান সেলিম, সালমান সেলিম ও তার আইনজীবীসহ উপস্থিত হন। এরপর বিচারক শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

    হাজী সেলিম যখন আদালতে প্রবেশ করেন, তখন বাইরে তার সমর্থকরা আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকেন। তারা বলতে থাকেন, কিছু হবে না, আমরা আছি। হাজী সেলিমের সঙ্গে তার সমর্থকেরা ধাক্কাধাক্কি করে আদালত কক্ষের ভেতরে চলে যান। পরে পুলিশ তাদের বাইরে বের করে ভেতর দিয়ে গেট আটকে দেয়।

    হাজী সেলিমের সমর্থক পরিচয়ে দেওয়া মোহম্মদ হাবিবুল্লাহ নামের এক সমর্থক সাংবাদিকদের বলেন, আমাদের এমপি সাহেব আদালতে আসবেন তাই আমরা চকবাজার থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আসা মকিদুর রহমান বলেন, নেতা আসার খবরে আমরা এখানে উপস্থিত হয়েছি। যতক্ষণ তিনি আদালতে থাকবেন আমরাও বাইরে উপস্থিত থাকব।

    ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ২০০৯ সালের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের আগের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টেই শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

    ২০২১ সালের ৯ মার্চ বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। চলতি বছরের ফেব্রæয়ারিতে রায় প্রকাশ করা হয়।  

    রায় ঘোষণার পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছিলেন, দুদক আইনে (২৬ এর ২ ধারা) করা মামলায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে হাজী সেলিমকে বিচারিক আদালত ৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় হাজী সেলিমকে তথ্য গোপনের অভিযোগ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। কিন্তু দুদক আইনের ২৭ (১) ধারা অনুসারে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমকে বিচারিক আদালত ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। ওই অভিযোগে তার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশের রায় দেন আদালত।

    হাজী সেলিমের ডিভিশনে আপত্তি নেই- দুদক আইনজীবী : একজন সংসদ সদস্য হিসেবে কারাগারে হাজী সেলিমের যে ডিভিশন পাওয়ার কথা রয়েছে তাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো আপত্তি নেই। হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশের পর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের এ কথা বলেন।

    মোশাররফ হোসেন কাজল বলেন, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করে। আমরা এটার বিরোধিতা করেছি। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে যাওয়ার জন্য নির্দেশ দেন। ডিভিশন নিয়ে তিনি বলেন, আমরা জানি আসামি একজন সংসদ সদস্য। কারাগারে তার যে ডিভিশন পাওয়ার কথা রয়েছে, সেটির বিষয়ে আবেদন করেছেন আসামিপক্ষ। ডিভিশন পাওয়ার বিষয়ে আমাদের কোনো আপত্তি ছিল না।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর