শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মে, ২০২২ ১২:২১ পূর্বাহ্ন

    চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ যেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

    রোববার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪ তম, ১২৫ তম ও ১২৬ তম ‌‌'আইন ও প্রশাসন’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

    তিনি বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের ঊষালগ্নে রয়েছি। আসন্ন এই বিপ্লব মোকাবিলার প্রধান হাতিয়ার হবে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ন্যানোটেকনোলজির  মত আধুনিক ও উন্নত প্রযুক্তি। আমাদের লক্ষ্য এই বিপ্লবের নেতৃত্ব দেয়া। তাই সরকারী কর্মচারীদেরকে আগামী দিনের নেতৃত্ব প্রদানে সক্ষম হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে তথ্য-প্রযুক্তিতে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।

    তিনি আরো বলেন, সরকারী কর্মচারীরা জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে। তাই সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তাদেরকে সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে সেবা প্রদান করতে হবে। প্রতিমন্ত্রী এসময় সরকারী কর্মচারীদের দেশপ্রেম ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।

    বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশীদ আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পাঁচ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটিতে ৩৫ তম, ৩৬ তম ও ৩৭ তম বিসিএস ব্যাচের ১০২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর