শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোবারা খানম। রোববার (২২ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি কমলাপুরের কাস্টম হাউজ আইসিডির কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন শাখা-১ এর দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।