শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশকে স্বনির্ভর দেশে পরিণত করার রূপকার শেখ হাসিনা: প্রতিমন্ত্রী ইন্দিরা

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মে, ২০২২ ১১:২৫ অপরাহ্ন

    বাংলাদেশকে স্বনির্ভর দেশে পরিণত করার রূপকার শেখ হাসিনা: প্রতিমন্ত্রী ইন্দিরা

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘বাংলাদেশ আর সাহায্য নির্ভর দেশ নয়, এখন স্বনির্ভর দেশ। বাংলাদেশ ঋণ নির্ভর দেশ নয়, ঋণ দাতা দেশ। বাংলাদেশকে আত্মনির্ভরশীল  ও স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে স্বপ্ন দেখেন, অন্যকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। সাহসী ও দুরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী মেগা প্রকল্প বাস্তবায়ন করে, প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি, আমাদের দাবায়ে রাখতে পারবা না’।

    প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘ছয় বছরের নির্বাসিত থাকার পর বঙ্গবন্ধু কন্যা দেশ ও দলের কঠিন দু: সময়ে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা এবং জনগণের ভাত ও ভোটের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করেন। বলিষ্ঠ চিত্তে নির্ভীক স্বাধীনসত্তায় আত্মপ্রত্যয়ীনেত্রী তথাকথিত শাসক ও শোষকগোষ্ঠীর রক্তচক্ষু, অপপ্রচার এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট সকল অশুভ ষড়যন্ত্র ও চক্রান্তকে উপেক্ষা করে সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নীতিমালা প্রণয়ন ও অগ্রগতিশিল কৌশল গ্রহণ করেছেন। যার মাধ্যমে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসরমান। জনগণের প্রতি রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরিসীম ভালবাসা, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগনের আস্থা ও নির্ভরশীলতা’।

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মঙ্গলবার ঢাকায় বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর স্বদেশ প্রত্যাবর্তন: সমৃদ্ধি ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আরো বলেন, ‘বিশ্বে দরিদ্র্য, ক্ষুধার্ত, ভুবুক্ষ ও প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

    জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি এমপি ও মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। সভায় বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেরা বেগমসহ জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান। স্বাগত বক্তব্য দেন  জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাকিউন নাহার বেগম। আলোচনা পর্ব শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেক কাটা হয়। এর পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর