শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জাতিসংঘের উপ-মহাসচিবের সঙ্গে ত্রাণ প্রতিমন্ত্রীর বৈঠক

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ন

    জাতিসংঘের উপ-মহাসচিবের সঙ্গে ত্রাণ প্রতিমন্ত্রীর বৈঠক

    জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিস ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজন করেছে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন।
    ছয়দিন ব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের মধ্যে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিভিন্ন রাষ্ট্রের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহামেদের সাথে বৈঠক করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী। এ সম্পর্কে নিজের ফেসবুক স্ট্যাটাসে বিস্তারিত অনুভূতি তুলে ধরেছেন তিনি।

    মঙ্গলবার এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘জাতিসংঘের সম্মানিত উপ-মহাসচিব আমিনা জে মোহামেদের সাথে চমৎকার একটি বৈঠক হলো দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার বালিতে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিস আয়োজিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে দ্যূতি ছড়িয়েছেন জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহামেদ‌।

    তার আগে আমিনা জে মোহামেদের সম্পর্কে দু একটি তথ্য জানিয়ে রাখি আপনাদের।

    ব্রিটিশ বংশোদ্ভূত নাইজেরিয়ান নাগরিক আমিনা জে মোহামেদ জাতিসংঘের পঞ্চম উপমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইজেরিয়ার পরিবেশ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

    সে সাথে দারিদ্র্যতা নিরসনে সরকারি খাতের সংস্কার, জলবায়ু কূটনীতি,টেকসই উন্নয়ন বিষয়ক পরামর্শক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে।
    দ্বিপাক্ষিক বৈঠকে জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহামেদের কন্ঠে ঝরলো, মানবতার জননী, বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনার প্রশংসা।
    বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ।

    যুক্তরাজ্যের গ্লাসগোতে গত বছর জলবায়ু সম্মেলন কপ-২৬-এর আলোচনা এগিয়ে নিতে প্রভাব রেখেছেন এমন পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিলো ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেই তালিকায় ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নাম।
    বিষয়টি তুলতেই, জননেত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন জাতিসংঘের উপ-মহাসচিব জে মোহামেদ। বললেন,জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৪৮ দেশের ফোরামের পক্ষে কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন অভিজ্ঞ ও স্পষ্টভাষী বিশ্বনেতাদের একজন।

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পেয়েছেন জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরষ্কার 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' এবং ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য অর্জন করেছেন জাতিসংঘ 'আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার' লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    জয়তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিশ্বের আজ নানা ফোরামে এভাবে উচ্চকিত হয় আপনার নাম। প্রশংসার ফুল ফোটে বিশ্ব নেতাদের আলোচনার টেবিলে।’

    এর আগে একই দিন আরেকটি স্ট্যাটাসে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিস ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজন করেছে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন।
    ছয়দিন ব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের মধ্যে আমি নেতৃত্ব দিচ্ছি আমার মাতৃভূমি বাংলাদেশ কে।
    দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য গ্লোবাল প্ল্যাটফর্মের এই সপ্তম অধিবেশনটির ফাঁকে ফাঁকে আমরা পর্যালোচনা করছি সেনদাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের অগ্রগতি নিয়ে।
    দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপের প্রশংসা করছেন পরিবেশবিদ থেকে শুরু করে বিভিন্ন দেশের দূতরা।
    এই প্ল্যাটফর্মে থেকে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি থেকে জাতিসংঘ কর্মকর্তাসহ সমস্ত স্টেকহোল্ডাররা আমাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করছেন।
    আমরা যেমন‌ বন্যা ঝড় জলোচ্ছ্বাসে মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ সহনীয় দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছি, তখন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করছে স্বাগতিক দেশ ইন্দোনেশিয়া।


    দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি এজেন্সির তথ্য বলেছে, ২০২১ সালে ইন্দোনেশিয়া ৩০৩৪ টি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছে। যা কেড়ে নিয়েছে ৬৬২ প্রাণ।
    গ্লাসগোতে গেলো বছরের কপ২৬  জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নেবার আলোকে আমরা বিশ্ব নেতৃত্ব কে বলছি, জলবায়ু পরির্বতনের অন্যতম প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন।
    বৈশ্বিক উষ্ণতার জন্য মূলতঃ দায়ী শিল্পোন্নত দেশসমূহ। এসব দেশ থেকেই প্রতি বছর বিলিয়ন টন কার্বন পরিবেশে উন্মুক্ত হচ্ছে। যার জন্য ভুগতে হচ্ছে আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোকে।
    এই ধরিত্রী আমাদের, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রাখার দায়িত্ব বর্তমান ও  প্রজন্মের ওপর বর্তায়।
    সম্মেলনের ফাঁকে আমরা অংশ নিলাম মিনিস্টারিয়াল ট্রি-প্লান্টেশন কর্মসূচিতে।  
    বালির সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদের  চারা রোপণ  করার মাধ্যমে অংশগ্ৰহণকারী দেশের মন্ত্রীরা  সরব স্ব দেশের পক্ষে এভাবে গাছের চারা লাগিয়েছেন ’

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর