শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হাদিসুরের পরিবার পাচ্ছে পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ, ভাইয়ের চাকরি

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২২ ০৯:১৩ অপরাহ্ন

    হাদিসুরের পরিবার পাচ্ছে পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ, ভাইয়ের চাকরি

    ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্থ  'এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে পাঁচ লাখ ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ পাবার ব‍্যবস্থা করেছে বিএসসি। জাহাজের অন‍্য সদস‍্যরা সাত মাসের বেতন পাবেন। নিহত হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরি দেয়ার ব‍্যবস্থা করা হয়েছে।  তাঁর ভাই ১লা জুন বিএসসিতে যোগদান করবেন।

    বুধবার (২৫ মে) ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ‍্য জানানো হয়।
    নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে সভাপতিত্ব করেন।

    এসময় অন‍্যান‍্যের মধ‍্যে পরিচালনা পর্ষদের সদস‍্য নৌপরিবহন সচিব মো: মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মো: আবদুর রহমান, বিএসসির ব‍্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত ও মোহাম্ম ইউসুফ উপস্থিত ছিলেন।

    বৈঠকে নিহত হাদিসুরের আত্মার মাগফিরাত  কামনাসহ তাঁর শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
    উল্লেখ‍্য, এবছরের ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মধ‍্যে যুদ্ধকালিন ক্ষেপনাস্ত্রের আঘাতে  'এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজটি ক্ষতিগ্রস্থ হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর