পেশাদার রিপোর্টারদের প্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ২৬ মে, ২০২২ বৃহস্পতিবার প্রতিষ্ঠার ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী ডিআরইউ প্রাঙ্গণে থাকছে বর্ণাঢ্য আয়োজন।
দিনের দ্বিতীয় পর্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সম্মানিত ডিআরইউ সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। এছাড়াও থাকছে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ডিআরইউ প্রাঙ্গণে আলোকসজ্জা করা হবে।
অনুষ্ঠান সূচি হলো-সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন; সকাল ১০ টা ১০ মিনিটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন। প্রধান অতিথি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালি; দুপুর ১২ টায় কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়।
দ্বিতীয় পর্বে বেলা আড়াই টায় ডিআরইউ সদস্য বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা (নসরুল হামিদ মিলনায়তন)। প্রধান অতিথি: আ.ক.ম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; দিনব্যাপী মেডিকেল ক্যাম্প (সাগর-রুনী মিলনায়তন); সাংস্কৃতিক সন্ধ্যা (ডিআরইউ বাগান)।