শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বঙ্গবন্ধু বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করে গেছেন : স্পিকার

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ মে, ২০২২ ০৬:৩০ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধু বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করে গেছেন : স্পিকার

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করে গেছেন।
    তিনি বলেন, এ বছর আমরা বাংলাদেশ- যুক্তরাজ্য সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছি। এসময় তিনি ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য রাণী এলিজাবেথের প্রতি কৃতজ্ঞতা জানান।

    বুধবার রাজধানীর লা মেরিডিয়ানে রাণী এলিজাবেথ ২ এর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

    স্পিকার বলেন, বর্তমানে যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী। এশিয়ার দ্রুততম অর্থনীতি, প্রাণবন্ত গণতন্ত্র, জলবায়ু সহিষ্ণু এবং আঞ্চলিক সংযোগের সেতু হিসেবে বাংলাদেশের গড়ে ওঠার পেছনে একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে যুক্তরাজ্য সর্বদা বাংলাদেশের পাশে ছিল এবং আছে। এসময় দুদেশের সংসদীয় গনতন্ত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন স্পিকার।

    অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর