শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে  বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান।
    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত  দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

    রাষ্ট্রপ্রধান বলেন, সুইডেনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে  নতুন রাষ্ট্রদূতকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।

    সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করারও পরামর্শ দেন রাষ্ট্রপতি হামিদ।
    এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ,সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান  উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর