শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বাজেটের আগেই বাড়ল সিগারেটের দাম

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ২৭ মে, ২০২২ ১০:৩৮ অপরাহ্ন

    পিরোজপুরে বাজেটের আগেই বাড়ল সিগারেটের দাম

    পিরোজপুরে বাজেটের আগেই সব ধরনের সিগারেটের দাম বেড়েছে। আসন্ন প্রস্তাবিত বাজেট উপস্থাপনার আগেই  বেড়ে গেছে  সিগারেটের দাম। ফলে পিরোজপুর জেলার বিভিন্ন মুদির দোকানে সিগারেট ঠিকমত  পাওয়া যাচ্ছে না।

    ইতোমধ্যে খুচরা বাজারে সব সিগারেটেই শলাকা প্রতি দাম বেড়েছে এক টাকা করে।
     
    আগামী বাজেটে তামাকজাত দ্রব্যের দাম বাড়ার কথা শোনা যাচ্ছে বলেই সিগারেটের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ক্রেতা-বিক্রেতারা।
     
    প্রতি বছরই জাতীয় বাজেটে বাড়ানো হয় তামাকপণ্যের দাম। আর এ কারণেই বাজেট ঘোষণায় আগেই সিন্ডিকেট করে সিগারেটের দাম বাড়িয়ে দেন ডিলার ও ডিস্ট্রিবিউটররা। এবারও এর ব্যত্যয় ঘটেনি। বাজেটে দাম বাড়বে এ আশায় সিগারেট দিচ্ছে না সিন্ডিকেট ডিস্ট্রিবিউটরা এমন দাবি  অনামিকা হল এলাকার খুচরা বিক্রিতা শাহ আলম এর ।
     
    বাজার এলাকার খুচরা বিক্রেতা গৌতম এরমতে , গত দুই-তিন দিন থেকে কোম্পানির ডিস্ট্রিবিউটররা সিগারেট সরবরাহ করছেন না। তাই বাধ্য হয়ে ডিলারদের কাছ থেকে আগের দামের থেকে বেশি দামে সিগারেট কেনার ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
     
    পিরোজপুরে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে হবে  বেশি দামে । প্রতি শলাকা বেনসন সিগারেট এক টাকা বেড়ে ১৬, আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১২ টাকায় বিক্রি হচ্ছে। শহর ছেড়ে গ্রামের মুদির দোকানে আরো করুন অবস্থা কারন পরিবহন ব্যবস্থা ও ডিস্ট্রিবিউট জনবল কম থাকায় তারা ঠিক মত পাচ্ছে না সিগারেট। ডিলার থেকে অল্প পরিসরে সিগারেট ক্রয় করে তারা বেশির থেকে ও বেশি দামে বিক্রি করছে।
     
    আগামী জুন মাসের প্রথম সপ্তাহে ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। প্রতি বছর বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধি করা হয়। এ কারণে পিরোজপুর সহ-সারাদেশে এবার বেশ আগেভাগেই সিগারেটের দাম বাড়িয়ে দিয়েছে ডিলার ও ডিস্ট্রিবিউটররা।
     
    এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেন, গত বছর বাজেটের দুই-তিন দিন আগে দাম বেড়েছিল। কিন্তু এবার অনেক আগেই সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
     
    সরেজমিনে দেখা যায়, পিরোজপুর শহরে সিগারেট এর দাম বাড়ার কারনে সিগারেট পাচ্ছে না ঠিকমত দোকানদার।

    প্রয়োজনের তুলনায় কম পাচ্ছে সরবরাহ। কিন্ত উপজেলাগুলোতে বিভিন্ন মুদির দোকান  গুলো থেকে জানা যায়, ডার্বির ১০ শলাকার প্রতি প্যাকেট গতকাল ৪৮ টাকা দামে কিনেছেন। অথচ একদিন আগেই এর দাম ছিল ৩৯ টাকা। ফলে খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছ থেকে প্রতি শলাকায় এক টাকা বেশি নিচ্ছেন তারা। একইভাবে গোল্ডলিফ ২০ শলাকার প্যাকেট দুশ’ টাকা থেকে বেড়ে দুশ’ ২০ ও বেনসন দুশ’৭০ টাকা থেকে বেড়ে দুশ’ ৯৫ টাকায় বিক্রি করছেন ডিলাররা। খুচরা ব্যবসায়ীরা গোল্ডলিফ ১২ ও বেনসন ১৬ টাকা দরে বিক্রি করছেন। দাম বাড়ার কারনে তারা ঠিকমত সিগারেট পাচ্ছে না।সিগারেট না পাওয়ার কারনে অনেক ক্রেতা তাদের হাত ছাড়া হচ্ছে বলে তারা জানান।
     
    খুচরা বিক্রেতাদের দাবি, চাহিদা মতো সিগারেট মিলছে না। ডেলিভারি দেওয়া বন্ধ রয়েছে সিগারেট। এদিকে বাজেটের আগে সিগারেটের দাম বাড়াতে ক্ষুব্ধ ধূমপায়ীরা।
     
    তবে সিগারেট সরবরাহকারী কোম্পানিগুলোর দাবি, তারা নিয়মিত সিগারেট সরবরাহ করছেন। বাজেটের পর বাড়তি দাম পাওয়া যাবে এই আশায় সিগারেট লুকিয়ে রাখছেন খুচরা বিক্রেতারা। তারাই বাজারে তৈরি করছেন কৃত্রিম সংকট।
     
    আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে ছয় লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তৈরি হয়েছে। নতুন এই বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। আগামী ৯ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৭ মে, ২০২২ ১০:৩৮ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৭ মে, ২০২২ ১০:৩৮ অপরাহ্ন