শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আইজিপির শোক

    পুলিশের সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিনের ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২২ ১০:৪৪ অপরাহ্ন

    পুলিশের সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিনের ইন্তেকাল

    বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন শুক্রবার (২৭ মে) ভোর সাড়ে তিনটায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    মরহুম এ কে এম সামসুদ্দিন বিসিএস (পুলিশ) ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা ছিলেন। চাকুরি জীবনে তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জের ডিআইজি, ডিএমপি কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

    তিনি ১৯৪৪ সালে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

    মরহুমের নামাজে জানাজা আজ (২৭ মে) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এস আই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ,  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।

    জানাজা শেষে আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার),  ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    মরহুমকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

    আইজিপির শোক:

    বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিনের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আইজিপি এক শোক বাণীতে বলেন, মরহুম এ কে এম সামসুদ্দিন সুদক্ষ কর্মকর্তা ছিলেন। একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

    আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মোঃ কামরুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর