শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২২ ১২:১৬ অপরাহ্ন

    আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা বীর মুক্তিযোদ্ধা  আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।

     শনিবার বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে   তাঁর মরদেহ বাংলাদেশে আনা হয়।

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  সরকারের পক্ষে তাঁর  মরদেহ গ্রহণ  এবং শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
    এসময় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন,  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  প্রতিমন্ত্রী   মোঃ মাহবুব আলী , সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ,  সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য   মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম , বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের  হাই কমিশনার  সাইদা মুনা তাসনীম, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়  ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    দুপুর ১টার দিকে তাঁর  মরদেহ জাতীয় শহীদ মিনারে  গার্ড অব অনার প্রদান  এবং শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায়  মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে। বিকেল সাড়ে ৫টায়  গাফ্ফার চৌধুরীর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।


    এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ মে ভোরে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তাঁর  বয়স হয়েছিল ৮৮ বছর।


    আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর ১৯৩৪। একজন সুপরিচিত বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা। স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।


    বরিশাল জেলার  উলানিয়া গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তাঁর  বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর